মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপি ফার্মের ৩টি ট্র্যান্সমিটার চুরি

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৮ ইং
আমঝুপি ফার্মের ৩টি ট্র্যান্সমিটার চুরি
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ খামারে গভীর নলকূপের ৩টি ট্র্যান্সমিটার চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই চুরির সংঘটিত হয় বলে ফার্মের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাড়াদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলু চুরির সংবাদ পেয়ে সংঘবদ্ধ এই চোরচক্রকে আটকের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, এই চুরির ঘটনার পর মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম ফাহিম ফয়সাল চুরি হওয়া স্থান পরিদর্শন করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল