চুয়াডাঙ্গা মুসলিমপাড়া থেকে ইয়াবাসহ আটক-১
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৫৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুসলিম পড়া থেকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরেুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি মুসলিম পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেলগাছি ঈদগা পড়ার মৃত খোদাবক্স এর ছেলে হাবিবুর হরমানকে আটক করেন। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স