বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার জামিন হলেও মুক্তি পাবেন না

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৮ ইং
খালেদা জিয়ার জামিন হলেও মুক্তি পাবেন না
সমীকরণ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও কুমিল্লার মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সায়েন্স ফেস্টিভাল ২০১৮ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা জামিনের বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে আগামীকাল সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।’ বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলব, উনারা এদেশে বিশ্বাসী নয়। সেজন্যই উনারা বিচার বিভাগের মতো একটি স্তম্ভকে নিজেদের পক্ষে রায় না দিলে এভাবে বিচার বিভাগের ওপর অনাস্থা দেখান এবং খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করতো তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করবো না।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ