বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রেড লাইসেন্স : রাজস্ব হারাচ্ছে সরকার

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৮ ইং
ট্রেড লাইসেন্স : রাজস্ব হারাচ্ছে সরকার
কার্পাসডাঙ্গা বাজারের অধিকাংশ ব্যবসায়ীদের নেই কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার রয়েছে সহ¯্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা ব্যবসা করলেও ব্যবসার ছাড়পত্র স্বরুপ ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করেনা অনেক ব্যবসায়ীরা। অনেকে করলেও মেয়াদউত্তীর্ন সত্তেও গাফিলতি করে নেননা ট্রেড লাইসেন্স। ব্যবসায়ীদের অজ্ঞতা ও ইউনিয়ন পরিষদের নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা এ ট্রেড লাইসেন্স নিচ্ছে না। এরফলে ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। কার্পাসডাঙ্গা বাজার ঘুরে দেখা গেছে, বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট অনেক ব্যবসায়ী কোন দিনই ট্রেড লাইসেন্স নেয়নি। অনেক ব্যবসায়ীরা নিজ উদ্দ্যোগে ট্রেড লাইসেন্স নেয়। এবিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টোর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মহিউদ্দীন নামের এক ব্যাক্তি ট্রেড লাইসেন্সের বিষয়টি দেখভাল করে। তবে আগের চাইতে ব্যাবসায়ীরা এখন অনেক সচেতন তারা নিজেরা এসে বা মহিউদ্দীন নিজে প্রতি দোকানে দোকানে যেয়ে যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের ট্রেড লাইসেন্স দিচ্ছেন। তবে কত বাকি আছে মহিউদ্দীন ভালো বলতে পারবে। যারা এখনো ট্রেড লাইসেন্স নেয়নি তাদের বলবো অতি দ্রুত পরিষদে এসে নিজ ব্যবসার নামে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য। এ বিষয়ে ট্রেড লাইসেন্সের দায়িত্বে থাকা মহিউদ্দীন জানান, বাজারের প্রায় অর্ধেক ব্যবসায়ী এখনো চলতি বছরে ট্রেড লাইসেন্স নেইনি। বারবার তাগাদা দেওয়া সত্তেও তাঁদের কোন মাথা ব্যাথা নেই। ট্রেড লাইসেন্স ছাড়া বাজারে কিভাবে ব্যবসা করে ব্যবসায়ীরা এমন প্রশ্ন সচেতন মহলের। বিষয়টির প্রতি নজর দিতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আরো তদাকরি বৃদ্ধিসহ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ