বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় কলাপাতা কাটায় যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
দামুড়হুদায় কলাপাতা কাটায় যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুরে শরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে একই এলাকার সালাম। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর গ্রামের মাঝেরপাড়ার আসাবুলের ছেলে। আহত শরিফুল ইসলাম বলেন, গতকাল বিকালে এলাকার একটি মাঠ থেকে কলা গাছের কিছু পাতা কাটছিলাম। পাতা কাটা নিয়ে একই এলাকার জানা মন্ডলের ছেলে সালাম আমাকে গালিগালাজ করতে থাকে। আমি এর প্রতিবাদ করায় সালাম আমাকে বাশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে। আমার চোখে কঞ্চির আঘাত লাগে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শরিফুলের অবস্থা উন্নতির দিকে, তার ডান চোখে একটি আঘাত লেগেছে। এটা এখনি বলা সম্ভব হচ্ছে না। তার চোখের অবস্থা অবনতি হলে বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যেতে হতে হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ