শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পরানপুর মাঠে বাবা-ছেলের ফুটবল লড়াই

টাইব্রেকারে বাবাদের দল জয়ী
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
দর্শনা পরানপুর মাঠে বাবা-ছেলের ফুটবল লড়াই

দর্শনা পৌর এলাকার পরানপুর সরকারি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে বাবা-ছেলের মধ্যে ব্যতিক্রমী ফুটবল লড়াই। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে বাবার দল। খেলার উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট এবং সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার। তাঁরা কবুতর উড়িয়ে ও ফুটবলে শট মেরে খেলার উদ্বোধন করেন।


খেলার নির্ধারিত সময়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাবার দল। পরে ছেলের দল গোল পরিশোধ করে সমতায় ফেরে। এরপর আর কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে বাবার দল ৪-২ গোলে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাসিব হাসান। লাইন্সম্যান ছিলেন আবিদ হোসেন ও সাগর হোসেন।


খেলার সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আক্তারুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসিবুর রহমান তোতা, ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মালেক। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন হাবিবুর রহমান বুলেট ও নাহারুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় অনুমোদনহীন চিকিৎসা প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে জনস্বাস্থ্য হুমকির মুখে