শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপির দুই প্রবীণ নেতার স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৬ ইং
মেহেরপুরে বিএনপির দুই প্রবীণ নেতার স্মরণে দোয়া মাহফিল

মেহেরপুর জেলা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ইসলাম আলী মাস্টার ও সদ্য প্রয়াত এস এম শাহজাহানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাঁদের রুহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার রাত ৮টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।


এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হাসান মিণ্টু, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হাসান এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব জার্জিস ইউসুফ রৌমিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান প্রয়াত দুই নেতার রাজনৈতিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ইসলাম আলী মাস্টার ও এস এম শাহজাহান মেহেরপুরের রাজনীতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের অবদান নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে এবং তাঁদের আদর্শ কঠিন সময়ে পথ দেখাবে। তিনি প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আলোচনা সভায় অন্য নেতারাও প্রয়াত দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, মেহেরপুরের রাজনীতিতে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রয়াত নেতারা ভূমিকা রেখেছেন। তাঁদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। অনুষ্ঠান শেষে প্রয়াত ইসলাম আলী মাস্টার ও এস এম শাহজাহানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ