মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুরে গ্রাম বিএনপির উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। "সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড ত্বরান্বিত করা ও তৃণমূল বিএনপিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা পিতর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিএনপি নেতা নেপাল সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি রমজান আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তোফিকুল ইসলাম মিঠুন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশীদ বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা এবং দলকে সুসংগঠিত রাখতে রাজপথের ঐক্যের বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
মুজিবনগর অফিস