শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে কমরেড আবুল বারী বাবলুর ২২তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৬ ইং
গাংনীতে কমরেড আবুল বারী বাবলুর ২২তম শাহাদাতবার্ষিকী পালিত

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আবুল বারী বাবলু (টাইগার বাবলু)-এর ২২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মানিকদিয়া গ্রামের মেসার্স বাবলু ট্রেডার্স প্রাঙ্গণে মরহুমের পরিবারের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড আবুল বারী বাবলু ছিলেন মেহনতি মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের একজন সোচ্চার কণ্ঠ। জীবদ্দশায় তিনি অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার সাহসী ও সংগ্রামী রাজনৈতিক জীবন এখনও এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, মানুষের শারীরিক মৃত্যু হলেও তাঁর কর্ম ও আদর্শ মানুষের মাঝে বেঁচে থাকে। কমরেড আবুল বারী বাবলুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। মানুষের প্রতি তাঁর ভালোবাসা, রাজনৈতিক কর্মকাণ্ড ও সংগ্রামী ভূমিকা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, জুলফিকার আলী, মনজুরুল ইসলাম টকি, মকবুল হোসেন ও আবু সাঈদ। এছাড়া প্রয়াত বাবলুর তিন মেয়ের জামাই সেলিম রেজা, তুহিন আহমেদ ও আশানুর রহমান রাজুও উপস্থিত ছিলেন।

এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন। তারা তার সঙ্গে নিজেদের ব্যক্তিগত স্মৃতি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে কমরেড আবুল বারী বাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মানিকদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২০ আগস্ট দুর্বৃত্তদের হামলায় নিহত হন কমরেড আবুল বারী বাবলু (টাইগার বাবলু)। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর ২২ বছর পরও মানিকদিয়া ও আশপাশের এলাকার মানুষের কাছে তিনি সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।




কমেন্ট বক্স
notebook

বিভিন্ন বিলে জাল-ফাঁদ, বিপন্ন পাখির নিরাপদ আশ্রয়