মেহেরপুরের গাংনীতে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’- এই স্লোগানকে সামনে রেখে আমির হামজা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। চৌগাছা লোকাল বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন জুলাই যোদ্ধা রাবিয়া বন্যা ও গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা তাসনিম জুই। সভাপতিত্ব করেন হুচাইন কবির অনিক (সোহান) এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সেক্রেটারি ইয়ামিন আহম্মেদ। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিবেদক গাংনী