রবিবার, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা যুবদলের সা. সম্পাদক পদে আলোচনায় এস এ খান শিল্টু

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৬ ইং
মেহেরপুর জেলা যুবদলের সা. সম্পাদক পদে আলোচনায় এস এ খান শিল্টু

মেহেরপুর জেলা যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় নেতাকর্মীদের একটি অংশ তাঁর নেতৃত্বের প্রত্যাশা করছেন।


জানা গেছে, ১৯৯৪ সালে এসএসসি পাসের পর ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৬ সালে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনে নিজেকে সম্পৃক্ত রাখেন। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রবাসে অবস্থান করলেও দেশে ফিরে পুনরায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।


দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া মেহেরপুর জেলা নাগরিক দলের প্রতিষ্ঠাতা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেহেরপুর পৌর বিএনপির সদস্য হিসেবে কাজ করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, এস এ খান শিল্টু দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ আগামী দিনে জেলা যুবদলকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তারা মনে করছেন।


এ বিষয়ে এস এ খান শিল্টু বলেন, "আমি সব সময় দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যেতে চাই।"


আসন্ন জেলা যুবদলের কমিটিকে ঘিরে সাধারণ সম্পাদক পদে তাঁর নাম নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক