সোমবার, ২২ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

‘দমে না-থামে না’ এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক সভাপতি রাজিব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক রিফাত রহমান, দৈনিক পশ্চিমাঞ্চলের উপদেষ্টা সম্পাদক এম এম আলাউদ্দিন ও সাবেক সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব।


প্রধান অতিথি অধ্যাপক সিদ্দিকুর রহমান ও অন্যান্য বক্তারা একাত্তর টিভির ১৫ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে বলেন, একাত্তর টিভির আগামীর পথচলা সুন্দর হোক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন। পরিশেষে চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন উপস্থিত সকলকে একাত্তর টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


এদিকে, সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মেহেরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ বছরের সফল পথচলা অতিক্রম করে ১৫ বছরে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন গাংনী ডিগ্রি কলেজের সাবেক পরিবেশ ও ভূগোল বিভাগের শিক্ষক এনামুল আজিম বকুল এবং মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা প্রতিনিধি আসিফ ইকবাল। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাই একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একাত্তর টেলিভিশন সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, সংকট, দুর্যোগ, গণমানুষের সমস্যা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিরপেক্ষভাবে তুলে ধরার মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়; এটি নতুন প্রত্যয়, নতুন উদ্দীপনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার। আগামী দিনগুলোতে একাত্তর টেলিভিশন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স