বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার আলী (২৮) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তুষার আলী কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার মিন্টু বিশ্বাসের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, তুষারের বাবা মিন্টু বিশ্বাস রাজমিস্ত্রির কাজে বাইরে ছিলেন এবং মা বেড়াতে গিয়েছিলেন বোনের বাড়িতে। বিকেলে বাড়ি ফিরে তিনি ঘরের দেয়ালে থাকা এলোমেলো বৈদ্যুতিক বোর্ডের পাশে তুষারকে বিদ্যুতায়িত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাতুন জানান, হাসপাতালে আনার অনেক আগেই তুষার আলীর মৃত্যু হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন