চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মাদক বিরোধী অভিযানে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকা থেকে ২০০ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করে। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক