শুক্রবার, ৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সুপেয় পানি, ছাতা-হাতপাখা বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৬ ইং
গাংনীতে সুপেয় পানি, ছাতা-হাতপাখা বিতরণ

গত কয়েক দিনের তীব্র তাপদাহে মেহেরপুরে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্নআয়ের মানুষ ও সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান ও অটোচালকদের এখন যায় যায় অবস্থা। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলেছেন তারা। ঠিক এমন সময় অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে মেহেরপুরের গাংনী বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৃষ্ণার্ত জনসাধারণের হিট স্ট্রোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় লিফলেট বিতরণ, সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
আয়োজকেরা জানান, মানবতার সেবা সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচণ্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা লিপুর মতবিনিময়