রবিবার, ২৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ এর পালাবদল ও স্কুলিং

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৬ ইং
গাংনীতে এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ এর পালাবদল ও স্কুলিং

এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ এর পালাবদল ও স্কুলিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মেহেরপুরের গাংনীর কার্নিভাল রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্সিয়ান জুলফিকার আলী ভুট্টো এবং সঞ্চালনা করেন ডিজি-০৬ এর গভর্নর রফিকুল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবু নাঈম মো. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন এবং এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান আসাদুজ্জামান খোকন, এনএসডি শাহনেওয়াজ পারভিন সেতু, এনএডি এপেক্সিয়ান জুয়েল চৌধুরী ও এপেক্সিয়ান কবীর আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিনারুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম পল্টু, প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক হেলালুদ্দীন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ফিরোজ আহমেদ নিশান, এপেক্স ক্লাব অব মাদারীপুরের সভাপতি এইচ এম হাবিবুর রহমান, এপেক্স ক্লাব অব মিরপুরের সভাপতি মরিয়ম আক্তার মুক্তা এবং এপেক্স ক্লাব অব মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মুক্তা।


অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মেহেরপুরের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় এপেক্স ক্লাব অব মেহেরপুরের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জুলফিকার আলী ভুট্টো এবং সাধারণ সম্পাদক হিসেবে মইনুল ইসলাম মিন্টু নির্বাচিত হন। পরে সংগঠনের সদস্যদের শপথবাক্য পাঠ করান ডিজি-০৬ এর গভর্নর রফিকুল আলম বকুল।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার