শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৬ ইং
মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, পিপি নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, এনএসআই’র ডিএডি জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুর রাহীম, জেল সুপার আমানুল্লাহ।


মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।


‎সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন