মেহেরপুরের গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল শনিবার বেলা ১১টার দিকে রামনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মহিদুল ইসলােেমর ছেলে।
শাকিল আহমেদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। যার মামলা নং ৪, তারিখ ০২/০৪/২৬।
মামলার বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গত ২ এপ্রিল সকালের দিকে মাদ্রাসাতে পড়তে যাচ্ছিল। পথের মধ্যে তাকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি গোরস্তানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি শাকিল। এসময় ওই শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে সে পালিয়ে যায়।
এঘটনায় শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন শাকিল আহমেদ।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন, শাকিলকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক গাংনী