শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর দিবসে নাগরিক সমাজের প্রতিনিধিদের পুষ্পার্ঘ অর্পন

রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ
  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
মুজিবনগর দিবসে নাগরিক সমাজের প্রতিনিধিদের পুষ্পার্ঘ অর্পন

মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক উদ্যোগ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার বিকেলে তারা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা ক্ষমতায় এসেছেন, তারা যদি মুক্তিযুদ্ধ ও একাত্তরের স্মৃতির প্রতি যথাযথ সম্মান না দেখান, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সরকারের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে হবে। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রে ভাঙা ভাস্কর্যগুলো পুনঃস্থাপন এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সব দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের দাবি তোলেন।


এসময় এ.এল.আর.ডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘অস্থায়ী সরকার শব্দটি আমাদের দেওয়া নয়, এটি তখনকার সংবাদমাধ্যমের ভাষা।’ তিনি ব্যাখ্যা করেন, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্যই এ সরকার গঠিত হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও তিনি তখন অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে তিনি মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে অবহিত করার কথা বলেন।


এসময় উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যরা। এদিকে, বেলা তিনটায় ঢাকাভিত্তিক ‘নাগরিক সমাজ’ নামের আরেকটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি