বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর টিটিসিতে নারী সমাবেশ অনুষ্ঠিত‎

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
মেহেরপুর টিটিসিতে নারী সমাবেশ অনুষ্ঠিত‎

‎বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মেহেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা তথ্য অফিস মেহেরপুরের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শীর্ষ নারী সমাজকে সচেতন ও সক্রিয় অংশগ্রহণের উদ্বৃত্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল। তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋ ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সচেতনাবৃদ্ধির আহ্বান জানান। সেই সাথে এই সরকারের উন্নয়ন মূলক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগিতার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা