রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
প্রশাসন ও কৃষি বিভাগের সচেতনতা মাইকিং কোনো কাজে আসেনি

গাংনীতে আবারও গমের নাড়ার আগুনে অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
গাংনীতে আবারও গমের নাড়ার আগুনে অগ্নিকাণ্ড

এবার মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের নাড়া পোড়াতে গিয়ে কৃষকের প্রায় ১৫ বিঘা গম, তামাকসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে গমের অবশিষ্ট নাড়া পোড়ানোর জন্য কৃষক আজিজুল ইসলাম আগুন দিলে সেখান থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে মাঠের গম, ভুট্টা, তামাক, স্যালো মেশিন ও আমগাছ পুড়ে যায়। 


গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চোখতোলা মাঠে নাড়ার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কৃষক রুহুল আমিনের ২ বিঘা, বদরুল ইসলামের ৪ বিঘা জমির গমসহ ভুট্টা ও তামাকের ১০/১৫ বিঘা জমির ক্ষেতের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া কৃষক শাহিনুজ্জামান, মজনুর রহমান ও হাসেম আলীর তিনটি স্যালো মেশিন এবং তিন কাঠা জমির আমের গুটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।


উল্লেখ্য, গত দুই দিনে গাংনী উপজেলার গোপালনগর ও চাতুরের মাঠে শতাধিক বিঘা জমির গমক্ষেত পুড়ে গেছে। একই উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা-পলাশীপাড়া মাঠে ৮/১০ বিঘা জমির গমক্ষেত এবং কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠেও গমক্ষেতে আগুন ছড়িয়ে পড়ে। একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনেও আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


এসব ঘটনার পর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে গম কাটার পর অবশিষ্ট নাড়া না পোড়ানোর জন্য সতর্ক করে মাইকিং ও মসজিদে মসজিদে খুতবায় সচেতনতা সৃষ্টি করা হয়। তারপরও কৃষকরা সচেতন না হয়ে একই কাজ বারবার করছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত