শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ইফতার ও আলোচনা সভায় এমপি নাজমুল হুদা

সিয়াম ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা দেয়
  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
গাংনীতে ইফতার ও আলোচনা সভায় এমপি নাজমুল হুদা

মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদা বলেছেন, মোমিন মুসলমানদের আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে। পবিত্র রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ।


গতকাল মঙ্গলবার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মল্লিক ট্রেডার্স অ্যান্ড ফার্নিচারের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা আরও বলেন, এক মাসের সিয়াম সাধনা মানুষের জীবনে ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযমের শিক্ষা দেয়, যা বাকি ১১ মাসেও অনুসরণ করা উচিত। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও অনৈতিকতা দূর করে পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।


তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, দান-সদকা বৃদ্ধি করা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব। সবাইকে রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।


মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রাসেল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম এবং কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মু. আলম হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার