মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। সভায় আসন্ন দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন এবং ঈদুল ফিতরকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, মুজিবনগর থানার ওসি (তদন্ত) গৌতম কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হারিসুল আবিদ, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জাতীয় নাগরিক পার্টির জেলা মুখ্য সংগঠক আরিফ ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানবাহন চলাচলসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
মুজিবনগর অফিস