সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

মেহেরপুর জেলা দল ভেন্যু চ্যাম্পিয়ন
  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৬ ইং
খুলনায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আয়োজনে খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে মেহেরপুর জেলা দল ভেনু চ্যাম্পিয়ন হয়েছে। একই সঙ্গে তারা টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল রোববার খুলনা ভেনু অঞ্চলের শেষ ম্যাচে বাগেরহাট জেলা দল পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে। ফলে মেহেরপুর ও বাগেরহাট- দুই দলের পয়েন্ট সমান হয়। উভয় দল তিনটি করে ম্যাচ খেলে দুটিতে জয় ও একটিতে হার দিয়ে সমান পয়েন্ট অর্জন করে।


তবে উন্নত রান রেটের ভিত্তিতে মেহেরপুর জেলা দল শীর্ষস্থান দখল করে ভেনু চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এই সাফল্যের মাধ্যমে তারা দেশের সেরা ৩২টি জেলার তালিকায় জায়গা করে নিয়ে টায়ার-১ এ উন্নীত হয়েছে। উল্লেখ্য, দেশের ৬৪ জেলার মধ্যে সেরা ৩২টি দল টায়ার-১ এ খেলার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে মেহেরপুর অন্যতম। এই অর্জনে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে। খেলোয়াড়, কোচ ও সংগঠকদের অভিনন্দনে ভাসছে জেলা দল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী