শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি তাজউদ্দীন খান

জনবিরোধী সকল কার্যক্রম বন্ধের অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
মেহেরপুরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি তাজউদ্দীন খান

সকলকে সঙ্গে নিয়ে মেহেরপুরে জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছেন মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মেহেরপুর সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রিয় দেশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। তারই অংশ হিসেবে এই হাসপাতাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক সংকট দূরীকরণ এবং নতুন ভবন দ্রুত চালুর আশ্বাস দেন। এছাড়াও হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত করার ঘোষণা দেন তিনি।


    এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবীর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানাসহ জামায়াতের নেতাকর্মীরা। তারা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও