সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ সাইদুর রহমান (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত মোসলেম আলীর ছেলে। ‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি দল শহরের সোনালী ব্যাংকের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে সাইদুর রহমানের অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার