সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে যুবদলের নির্বাচনী প্রচারণা

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
মুজিবনগরে যুবদলের নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ (মেহেরপুর সদর-মুজিবনগর) আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল হক জাহিদ।


এসময় জেলা ও উপজেলা যুবদলের নেতা-কর্মীরা বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, সদস্যসচিব আনোয়ারুল ইসলামসহ যুবদলের নেতৃবৃন্দ আশাদুল, হামিদ, শাহীন, বিকু প্রমুখ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রচারণাকালে নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী