বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি প্রার্থী মাসুদ অরুণের পক্ষে প্রচারণা

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি প্রার্থী মাসুদ অরুণের পক্ষে প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এ প্রচার-প্রচারণা শুরু হয়। পরে মহিলা কলেজ মোড় ও প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।


এরপর বড় বাজার মেইন রোডসহ বিভিন্ন বিপণি বিতান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করা হয়। প্রচার-প্রচারণার অংশ হিসেবে বড়বাজার চৌরাস্তা মোড়, থানা রোড, কাথুলী সড়ক, হাসপাতাল রোড ও টিএনটি রোডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা। কর্মসূচি শেষে পুনরায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এসে প্রচার-প্রচারণা সমাপ্ত হয়।


এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল আজম খোকন, সদস্যসচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক