বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জামায়াতের সংবাদ সম্মেলন

জামায়াতের মহিলা নেত্রীদের ওপর হামলার অভিযোগ
  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
মেহেরপুরে জামায়াতের সংবাদ সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলা ও জিম্মির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেল চারটায় মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন লিখিত বক্তব্য পাঠ করেন।


কাজী রুহুল আমিন অভিযোগ করে বলেন, গত ৭ দিন আগে বিএনপি কর্মী আলিহিম গহরপুর গ্রামে মহিলা জামায়াত নেত্রীদের ভোট চাওয়ার বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো মহিলা জামায়াত নেত্রী এলাকায় ভোট চাইতে গেলে তাদের পা ভেঙে দেওয়া হবে, চোরের অপবাদ দিয়ে পেটানো হবে এবং গ্রামে ঢুকতে দেওয়া হবে না। জামায়াত সমর্থক সাধারণ মানুষদেরও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, এই হুমকির জের ধরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গহরপুর গ্রামে মহিলা জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় গেলে আলিহিম ও হায়দারের নেতৃত্বে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় এবং গালিগালাজ করে। একপর্যায়ে মিথ্যা অভিযোগ তুলে (কুরআন দিয়ে শপথ করানোর মতো) হাসুয়া দেখিয়ে জোর করে একটি বাড়িতে আটকে রেখে জিম্মি করে রাখা হয়।


খবর পেয়ে উদ্ধারে গেলে স্থানীয় জামায়াত কর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে আনছারুল, আশরাফুল ও সোহেল রানা নামে তিন জামায়াত কর্মী আহত হন। পরে জামায়াতের নির্বাচনী টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করে আরও দুজনকে আহত করা হয়। কাজী রুহুল আমিন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনের ওপর বর্তাবে।


সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, নির্বাচন সচিব আব্দুর রহমান ও তার সেক্রেটারি খাইরুল বাশার, সদর উপজেলা আমির সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে এ ঘটনাকে নির্বাচনী সহিংসতা ও নারী নেত্রীদের ওপর লিঙ্গভিত্তিক হয়রানি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে