সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জামায়াত ও বিএনপির প্রচারণা শুরু

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
গাংনীতে জামায়াত ও বিএনপির প্রচারণা শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজমুল হুদা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উত্তরপাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


এসময় গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে জামায়াত প্রার্থী নাজমুল হুদা ভোটের মাঠে সব প্রার্থীর জন্য সমান পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে, একই দিন দুপুরে মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি। গাংনী বাজার এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে মেহেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর চিফ এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী