মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী তাজউদ্দিনের হলফনামা

বার্ষিক আয় ৪ লাখ ৩৭ হাজার টাকা
  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৬ ইং
মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী তাজউদ্দিনের হলফনামা

মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী তাজউদ্দিন খানের বার্ষিক আয় ৪ লাখ ৩৭ হাজার টাকা। এর মধ্যে চাকরি থেকে ২ লাখ ৩৭ হাজার ৯২৩ টাকা এবং ব্যবসা থেকে আয় করেন ২ লাখ টাকা। তার স্থাবর সম্পদ ১ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ২২ লাখ ২১ হাজার টাকা। জমা দেওয়া প্রার্থীর হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাজউদ্দিন খানের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁর অর্জিত ১ একর ১৭ শতাংশ কৃষিজমি, ৭ শতক বাড়ি, ইলেকট্রনিকস সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র রয়েছে। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ২২ লাখ ২১ হাজার ২৪৪ টাকা, যা তিনি চাকরি ও নিজস্ব সম্পদ থেকে আয় করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ৩ হাজার টাকা। তাঁর স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। স্ত্রীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ১০ তোলা স্বর্ণ রয়েছে। তাজউদ্দিন খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় খালাস এবং একটি মামলা নিষ্পত্তি হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী