বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া, হিজলগাড়ী, উথলী, হাসাদাহ ও বারাদীতে পৃথক আয়োজন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৬ ইং
হাটবোয়ালিয়া, হিজলগাড়ী, উথলী, হাসাদাহ ও বারাদীতে পৃথক আয়োজন

জীবননগর ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 


হাটবোয়ালিয়া:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের নগর বোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, মিলাদ পাঠ এবং মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সিনিয়র সহ-সভাপতি দিরাজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল হোসেনসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও মুফতি সাহিদ হাসান সালিম।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


হিজলগাড়ী:
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দর্শনার নেহালপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দর্শনা থানা যুবদলের সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু ও সরোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্য রাশেদ আহমেদ সজিব, আলতাফ হোসেন, মোহাম্মদ আলী এবং হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাসান মাস্টার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হিজলগাড়ী কওমি মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন।


উথলী:
জীবননগর উপজেলার উথলীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উথলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল রোববার আসরের নামাজের পর উথলী বাসস্ট্যান্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উথলী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম নাজমুল হক।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনামুল হক প্রমুখ।


হাসাদাহ:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর হাসাদাহ বাজারের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজলো যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন মঈন, থানা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, মিনাজুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ।


এছাড়া উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সহসভাপতি শফিকুল আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান; কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শামীম শেখ।


বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় বারাদী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লাহ রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আ. হামিদ মোল্লা (লিপন), ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি সোহাগ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান বিট্টু। আরও উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নাফ আলী, ইউনিয়ন যুবদলের যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আমিনুর রহমান।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ