মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৬ ইং
মেহেরপুরে বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে জেলা ও উপজেলার সকল বিএডিসি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় অবস্থিত সিডিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা কমিটির সভাপতি মো. সাইদুল হাসান খানের (কেনেডি) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেনের সঞ্চালনায় সভায় সার ডিলারদের বিভিন্ন সমস্যা, নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি ও স্বচ্ছ সার বিতরণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, ডিলারদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (রতন), সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিন; গাংনী উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. শওকত ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিণ্টুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার ডিলাররা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী