রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে বর্ণাঢ্য ইনসেপশন ওয়ার্কশপ

এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৬ ইং
মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে বর্ণাঢ্য ইনসেপশন ওয়ার্কশপ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্য বদলে দিতে মেহেরপুরে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন কৃষি গবেষণা কেন্দ্র। গতকাল শনিবার মেহেরপুর সদরে বাস্তবায়নাধীন এই প্রকল্পের এক বর্ণাঢ্য ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেশন সেন্টারে। এই প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মেহেরপুরের এই নতুন কেন্দ্রটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি হবে এ অঞ্চলের কৃষকদের জন্য একটি আধুনিক পরামর্শ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জলবায়ু ও মাটির গুণাগুণ বিচার করে উন্নত জাতের ফসল উদ্ভাবন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।’
ওয়ার্কশপটিতে সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক ড. মো. মতিয়ার রহমান। উন্মুক্ত আলোচনায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এই কেন্দ্রটি স্থাপিত হলে স্থানীয় ফসলের ওপর নিবিড় গবেষণার সুযোগ তৈরি হবে। কৃষক ও উদ্যোক্তারা সরাসরি বিজ্ঞানীদের কাছ থেকে কৃষি সমস্যার সমাধান ও পরামর্শ নিতে পারবেন। স্থানীয় পর্যায়ে দক্ষ ও অদক্ষ জনবলের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. মাজহারুল আনোয়ার। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষির টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। ওয়ার্কশপে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সফল কৃষক এবং কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত