মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা!

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৬ ইং
গাংনী মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা!

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ না হওয়ায় কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালেই কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অভিযোগ করা হচ্ছে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম তালাটি দিয়েছিলেন। এই ঘটনায় কলেজে উত্তেজনা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করেন।


জানা গেছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কার্যদিবস ছিল। কলেজ ছুটির কারণে ২২ ডিসেম্বর গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সরকারি ছুটির কারণে গতকাল বৃহস্পতিবারই প্রথম অধ্যক্ষের রুমে প্রবেশ করতে গিয়ে তিনি তালা ঝুলতে দেখেন।
অভিযুক্ত বেদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে তালা দিয়েছে তা আমি জানি না। তবে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হয়েছে।’ কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘বেদারুল আলমের কাছ থেকে চাবি নিয়ে আমি তালা খুলেছি।’


ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, ‘আমি নিয়মতান্ত্রিকভাবে গভর্নিং বডির নির্দেশে দায়িত্বভার গ্রহণ করেছি। প্রথম দিনই তালা দেওয়া দেখার পর রফিকুল ইসলাম তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করেন।’ গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী