রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, হিমেল হাওয়া বাড়াচ্ছে শীতের তীব্রতা

শীত উপেক্ষা করেই নিম্ন আয়ের মানুষের জীবনের লড়াই
  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, হিমেল হাওয়া বাড়াচ্ছে শীতের তীব্রতা

প্রতিবছরের ন্যায় এ বছরও চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কুয়াশায় সূর্যের দেখা মেলা ভার, তবে দেখা মিললেও সূর্যের তাপে খুব একটা প্রভাব পড়ছে না তাপমাত্রায়। গত কয়েকদিন তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। গতকাল শনিবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা ও বাতাসের আদ্রতা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস ও ৮৬ শতাংশ।


এদিকে, উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। সকালে বাড়ির বাইরে বের হওয়া এক প্রকার ‘দুঃসাধ্য’ হয়ে উঠেছে। তবুও জীবিকার তাগিদে বাধ্য হয়ে বের হচ্ছেন অনেকে। শিক্ষার্থীরা কোচিং প্রাইভেটের জন্য এই নিম্নগামী তাপমাত্রায়ও বের হতে হচ্ছে। তেমনই এক শিক্ষার্থী সিহাব বলেন, ‘সকালে গরম বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। কিন্তু কিছু করার নেই সামনে পরীক্ষা। কোচিংয়ে যেতেই হবে। তাই শীত উপেক্ষা করে বের হয়েছি।’
শহরের রিকশা চালক মনিরুল বলেন, ‘রিকশা না চালালে খাবো কি, শীতকালে একটু কষ্ট হয়ে যায়, তবে কিছু করার নেই। চুয়াডাঙ্গাতে সবসময়ই শীতটা বেশিই পড়ে। এভাবেই মানিয়ে চলছি বছরের পর বছর।’


চুয়াডাঙ্গা রেলস্টেশনে শুয়ে থাকা একজন ছিন্নমূলের মানুষ বলেন, ‘আমার থাকার জায়গা নেই, এই স্টেশনেই শুয়ে থাকি। শীত, বর্ষা, গরম সবই আমার জন্য সমান। তবে ইদানিং শীতটা বেশিই পড়ছে, কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই।’
এদিকে, শীতের কারণে হাসাপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেড না পাওয়ায় বারান্দায় থাকতে হচ্ছে তাদের। ডায়রিয়া ওয়ার্ডের রোগী মিম জানায়, ‘হঠাৎ করে ঠান্ডা জ্বর, কাঁশি শুরু হয়। বেশকয়েকবার ওয়াশরুমেও যেতে হয়েছে। আমি মেসে থাকি, আমার রুমমেট আমাকে আজ ভর্তি করে এখানে। এত রোগীর চাপ যে বেড পাওয়ায় মুশকিল, নিরুপায় হয়ে বারান্দায় আছি।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত