বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের নিমিত্বে ও জেলা বিএনপি ও অধীনস্থ ইউনিটের সিনিয়র নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রধানদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল হক, ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বি এনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনি পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমান, সাবেক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ও সাবেক পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংবর্ধনা সমাবেশ ডেকেছেন তা সাংগঠনিক ও শৃঙ্খলার সহিত সফল করে ঘরে ফিরবো।
প্রতিবেদক মেহেরপুর