মেহেরপুর-১ আসনে বিএনপির আরও ২ নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর-১ সংসদীয় আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মিরন, সাবেক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকা বিল্লাহ প্রমুখ।
অপরদিকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পেশাজীবী সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম। আর সঙ্গে ছিলেন মজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক মেহেরপুর