মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সীমান্তবর্তী মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৫ ইং
গাংনীতে সীমান্তবর্তী মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা-সাহেবনগর গ্রামের মধ্যবর্তী হাজিপাড়া সীমান্তবর্তী মাঠ থেকে তপন হােসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আজ রােববার সকাল ১১টার দিকে হাড়াভাঙ্গা-সাহেবনগর গ্রামের হাজীপাড়ার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল। যুবক তপন জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালের দিকে ভারতীয় সীমান্তঘেষা হাড়াভাঙ্গা-সাহেবনগর গ্রামের হাজীপাড়ার মাঠে কৃষকরা ক্ষেতে কাজ করতে যায়। এসময় মাঠের একটি পেঁপে ক্ষেতের মধ্যে তপনের মরদেহ দেখতে পায়। তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে লক্ষ্য করা গেছে। 

নিহত তপনের মা রাহাতন খাতুন বলেন, আমার ছেলে তপনের কোনো শত্রু আছে বলে আমরা জানি না। তারপরও যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা যদি তার একটি পা ভেঙে দিত, তাহলেও তো সে আমার চোখের সামনে থাকত। আমার ছেলেকে এভাবে নির্মমভাবে মেরে ফেলল কেন, আমি তার বিচার চাই।

নিহতের স্ত্রী রূপা খাতুন বলেন, আমার স্বামী গতকাল সন্ধায় মাঠের ফসল দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু গতকাল রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। ফোনেও যোগাযোগ করতে পারিনি। মনে করেছিলাম হয়তো বন্ধুদের সঙ্গে পিকনিক করছে কিংবা আড্ডা দিচ্ছে। সকালে শুনতে পাই হাড়াভাঙ্গা মাঠের মধ্যে একজনের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি, সেটি আমার স্বামীর লাশ। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে- এ বিষয়ে আমরা কিছুই জানি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানাচ্ছি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছুরিকাঘাতে তপন কে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর সঠিকভাবে জানা যাবে। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী