মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ইজিবাইক চালকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৫ ইং
মেহেরপুরে ইজিবাইক চালকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে ইজিবাইক, অটো রিকশা এবং ভ্যান চালক সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং প্রাণহানি কমাতে পুলিশ ও চালক সমিতিকে একযোগে কাজ করতে হবে। ‎সভায় জেলার ইজিবাইক, অটো রিকশা ও ভ্যানচালক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী