মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম টকি, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।
প্রতিবেদক গাংনী