মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে খামারিদের মাঝে ঘাসকাটা মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
মেহেরপুরে খামারিদের মাঝে ঘাসকাটা মেশিন বিতরণ

মেহেরপুরে ডেইরি খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ করা হয়েছে। ‎আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের (আরএমটিপি) আওতায় ‘নিরাপদ মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।‎ গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় ওয়েভ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার শাহ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. আশরাফুল হক এবং সহিবা খাতুন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপকারভোগী খামারিদের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিন তুলে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী