মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ২ কেজি গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৫ ইং
মেহেরপুরে ২ কেজি গাঁজাসহ দুজন আটক

মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে জেলা ট্র্যাফিক পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বারাদী বাজারে ট্র্যাফিক অভিযান পরিচালনা কালীন গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুরের গাংনী থানাধীন ভাটপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৮) ও সদর থানার খোকসা কদমতলা পাড়ার মরহুম মোতালেব মিয়ার ছেলে মহিদুল ইসলাম (৩৬)।


জানা গেছে, মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বদেব ঘোষের নেতৃত্বে সার্জেন্ট মোজাফফর, সার্জেন্ট অথেলো রানা, সার্জেন্ট মামুন ও কনস্টেবল সাইফুল বারাদী বাজারে গতকাল নিয়মিত অভিযান পরিচালনা করেন। এসময় ওই দুজনের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাদের মোটরসাইকেল থেকে নামতে বললে মহিদুলের লুঙ্গির নিচে থাকা পলিথিনে মোড়ানো দুই কেজি একটি গাঁজার পুঁটলি মাটিতে পড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সরবরাহের কথা স্বীকার করলে তাদের আটক করে বারাদী পুলিশ ক্যাম্প হেফাজতে নেওয়া হয়। এসময় তাদের ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন একটি মোটরসাইকেল ও একটি মোবাইল পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী