রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২৫ ইং
হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।


চুয়াডাঙ্গা:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নিতে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নানা প্রতিবাদী স্লোগান দিতে দিতে মিছিলটি বের হয়। মিছিলটি সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে বড় বাজার পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একটি উগ্রবাদী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। তাদের মতে, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।


বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাই অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমন করতে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা তারই একটি ভয়াবহ উদাহরণ। তাদের ভাষায়, এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িতরা বারবার পার পেয়ে যাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এ অবস্থায় সব ভেদাভেদ ভুলে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল,  জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুর হক আজিজুল, পৌর স্বেচ্ছাসেবক দলের রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহবায়ক কৌশিক আহমেদ রানা প্রমুখ।


দর্শনা:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও হামলার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দর্শনা রেলবাজার মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রিফাত, সাবেক যুগ্ম সদস্যসচিব তন্ময় হাসান ও তৌহিদ, দামুড়হুদা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম সোহান ও সোহেল পারভেজ, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জেলা এসসিপির সদস্য জুবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শান্ত, অনিক, রাতুল, রাকিব, চিকু, তুহিন, রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।


জীবননগর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জীবননগর পৌর কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব সবুজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মোকছেদুর রহমান রিমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফ্রিদী, ছাত্রদল নেতা তানভীর নাফি। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল সামি, সাংগঠনিক সম্পাদক ফাহাদ, দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


ঝিনাইদহ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এসময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া মিছিলে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত