মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২৫ ইং
মুজিবনগরে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগরে র‌্যাবের বিশেষ অভিযানে ‘উইনক্রিক্স (ডওঘঈঊজঊঢ)’ নামের নতুন ধরনের নেশাজাতীয় সিরাপসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মিনারুল ইসলাম (৫২)। গতকাল শনিবার ভোর ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

মেহেরপুর সিপিসি-৩, র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ ১৯৯ বোতল নেশাজাতীয় উইনক্রিক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়া শেষে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী