মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
গাংনীতে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনীতে বোরো উফসী ধান বীজ ও সার এবং হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ৭৫০ জন চাষিকে উফসী ধান বীজ ৫ কেজি ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এবং ৩৭৫ জন চাষির প্রতি জনকে ২ কেজি বোরো হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়। এ হিসেবে ১ হাজার ১২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি প্রণোদনা সুবিধা পাবেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী