মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন!

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
গাংনীতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন!

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করেছে বলে জানান পুকুরের মালিক মিনারুল ইসলাম।


মিনারুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়া- এমন বিভিন্ন প্রজাতির মূল্যবান মাছ মারা গেছে। তিনি বলেন, পুকুরে পাঁচ বছরের লালন-পালনের বড় মাছ আছে। গত মাসেই প্রায় এক লাখ ২০ হাজার টাকার মাছ ছাড়েছি। প্রথমে দুই-একটা মাছ ভেসে উঠতে দেখে পানি দূষণ ভেবেছিলাম। পরে পুকুরের ধারে মাছ মারার ট্যাবলেট পড়ে থাকতে দেখি। এখন প্রায় পুরো পুকুরের মাছই মারা যাচ্ছে। প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মাছ আছে এই পুকুরে। ইতোমধ্যে ৮-১০ মণ মাছ মারা গেছে এবং এখনো মরছে।


শত্রুতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের তেমন কোনো শত্রু নেই। তবে জমি-জায়গা নিয়ে মান্নান মহুরীর সঙ্গে বিরোধ ছিল। তিনি আমাদের নামে মিথ্যা মামলাও করেছেন। তার বাইরে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। কে বা কারা এমন কাজ করেছে, আল্লাহই ভালো জানেন।’ মিনারুলের ভাবী জাহানারা খাতুন বলেন, ‘আমাদের কারও সঙ্গে বড় কোনো শত্রুতা নেই- শুধু একটি জমির বিরোধ বহুদিন চলছে।’


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী