মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শাহিন মালয়েশিয়া প্রবাসফেরত কাজিপুর গ্রামের ছাদিমান আলীর ছেলে। গতকাল রোববার এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, শাহিন মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে কাজিপুর থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। কাজিপুর ডিগ্রি কলেজের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোপালপুর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিন নারীসহ সাতজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

‎আহতেরা হলেন গাংনীর পাকুড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ইমরান হোসেন (২৪), সদর উপজেলার আলমপুরের মোতালেব হোসেনের ছেলে রাসেল (২২), শ্যামপুরের রইস উদ্দিনের ছেলে জামাত আলী, গাংনী চৌগাছা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী রজনি (৩০), সপাকুড়িয়া গ্রামের ইয়ানুর রহমানের স্ত্রী হীরা (৩২), সদর উপজেলার দিঘীরপাড়ার মফা মন্ডলের ছেলে মন্টু (২৫)।

‎জানা গেছে, আলমপুর গ্রামের রাসেল মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময় ইমরান পরিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল উল্টো দিকে চলে গেলে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী