মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
মুজিবনগর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

জুলাই যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এবং তানিশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় মেহেরপুরের মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জুলাই যুব উন্নয়ন ক্লাবের সভাপতি আরিফ খাঁন (এনসিপির জেলা যুগ্ম-সমন্বয়কারী), ক্লাবের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম (এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী), এনসিপির জেলা কমিটির সদস্য লালচাঁদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং তানিশা ক্লিনিকের দক্ষ টিম।


ক্যাম্পেইনে প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী