মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
মুজিবনগরে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়ার মোশারফ হোসেনের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়- নাহিদ হাসান রাজু বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে ভোর ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা মিলেছে। নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী